শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উলামায়ে উম্মতের ৫টি বিষয়ে কাজ করা প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

বর্তমান উলামায়ে উম্মতের প্রয়োজনীয় পাঁচটি বিষয়ে কাজ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে!

১. আধুনিক ফিলোসোফি।

২. আধুনিক অর্থনীতি।

৩. আধুনিক রাজনীতি।

৪. আধুনিক চিকিৎসা বিজ্ঞান।

৫. আধুনিক আইন শাস্ত্র ও দণ্ডবিধি।

কোরআন ও সুন্নাহের আলোকে এ সকল বিষয়ে উম্মতকে সঠিক রাহনুমায়ি করা উলামায়ে কেরামের জিম্মাদারি।

এজন্য প্রথমে এ সকল বিষয়ে পূর্ণাঙ্গ পড়াশোনা করে এরপর ইসলামের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা।

কিছু কাজ হচ্ছে আল্লাহর রহমতে। কিন্তু যে পরিমাণ হওয়া দরকার তার সিকি ভাগও হচ্ছে না।

পঠন পাঠন ও গবেষণাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে সপে দেওয়ার মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে।

সবাই বক্তা হতে চায়, আলোচক হতে চায়, আলোচিত থাকতে চায়।

বিদগ্ধ মুহাক্কিক হতে চায় না। কারণ এতে বাহ্যিকভাবে তেমন নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, কাড়ি কাড়ি অর্থের সরবরাহ নেই।

কিছু মেধাবী আলেমদেরকে নিয়ে স্বপ্ন ছিল তারা হবেন আমাদের বাংলাদেশের ইলম ও গবেষণা জগতের এক নতুন উজ্জ্বল নক্ষত্র।

কিন্তু দুর্ভাগ্য তারাও ছুটছেন বাহ্যিক চাকচিক্য ও যশ খ্যাতির দিকে।

তবু আশায় বুক বাঁধি: আল্লাহ তার দ্বীনকে নতুন রিজাল তৈরি করিয়ে টিকিয়ে রাখবেন, দালিলিকভাবে বিজয়ী রাখবেন ইনশাআল্লাহ।

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ