মুহাম্মাদ শোয়াইব
২৪ সেপ্টেম্বর লেহ-তে রক্তক্ষয়ী ঘটনায় অন্তত চারজন নিহত এবং ষাটেরও বেশি মানুষ আহত হওয়া কেবল আইনশৃঙ্খলার ভেঙে পড়া নয়। এটি এক মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত—একটি সংকেত যে লাদাখের মানুষ, হোক বৌদ্ধ বা মুসলিম, তারা উপেক্ষিত পরিচয়, অধিকার ও ভবিষ্যতের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ভঙ্গ প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, পুলিশ গুলি চালানোর পর বিক্ষোভকারীরা বিজেপি অফিস ও একটি সিআরপিএফের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রশাসন কারফিউ জারি করে এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করে।
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে ভারতীয় বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে অন্তত ৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। পুলিশ ও আধাসামরিক বাহিনী অন্তত ৫০ জনকে আটক করেছে। বিক্ষোভকারীরা রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও লাদাখকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছিলেন। যা প্রেসিডেন্ট মুদি ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যটির বিশেষ মর্যাদা রহিত করে দিয়েছে।