সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আজহারীর সফর, কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারে সফর করছেন। সেখানকার বিভিন্ন মসজিদ এবং মুসলিম কমিউনিটিতে কর্মসূচি পালন করছেন তিনি। এর মধ্যে লেবার সিটি মসজিদ, এশিয়ান টাউন, মুসাইমির, কাতারের একটি প্রোগ্রামের ছবি ফেসবুক পেইজে শেয়ার করে করে ড. আজহারী লিখেন- ‘কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ’।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা ড. মিজানুর রহমান আজহারীকে অভ্যর্থনা জানান। 

কাতারে এক সপ্তাহ অবস্থানকালে তিনি কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন। 

সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর, বুধবার দোহা ইসলামি কালচারাল সেন্টার, বিন যাইদ মিলনায়তন উলামা সমাবেশ;  ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : আল খোর উসমান বিন আফফান মসজিদ এবং ২৬ সেপ্টেম্বর, শুক্রবার লেবার সিটি এশিয়ান টাউন মসজিদে ওয়াজ মাহফিলে যোগ দেন মাওলানা আজহারী। 

২৭ সেপ্টেম্বর, শনিবার : আল ওয়াকরা হামযা বিন আব্দুল মুত্তালিব মসজিদ, ২৯ সেপ্টেম্বর, সোমবার: শারে আসমাখ বুখারী মসজিদে তার কর্মসূচি রয়েছে। সব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে এশার নামাজের পর।

এছাড়া কাতারে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও মাহফিলেও যোগ দেবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ