সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

‘ওমরাহ করে এসে অনেক সামর্থ্যবানও আর ফরজ হজ করেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভুল তথ্যের কারণে ওমরাহ করে এসে ধর্মীয়ভাবে আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান অনেক লোক হজবিমুখ থাকছেন বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য আগামী বছরের (২০২৬ সাল) হজ প্যাকেজ ঘোষণার সংবাদ সম্মেলনে মহাসচিব এ মন্তব্য করেন। এসময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

হাব মহাসচিব বলেন, একটি ভুল মেসেজ আমাদের দেশবাসীর কাছে আছে। অনেক হজযাত্রী আমাদের কাছে প্রাক-নিবন্ধন করেন হজে যাবেন। পরবর্তীসময়ে এসে বলছেন আপনি আমার প্রাক-নিবন্ধন বাতিল করেন, আমি ওমরা করে এসেছি, আল্লাহর ঘর দেখে এসেছি। মানুষের কাছে একটা ভুল মেসেজ হলো-ওমরায় গেলে, আল্লাহর ঘর দেখা হলে, আমার আর হজ করা লাগবে না। ধর্মীয়ভাবে আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান অনেক লোক হজবিমুখ হচ্ছেন।

ফরিদ আহমেদ বলেন, আমি দেশবাসী ও আলেম-ওলামাদের কাছে অনুরোধ করব, সঠিক তথ্য এবং সঠিক মেসেজ যাতে এ দেশের সাধারণ মানুষের কাছে যায়। যারা আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান হজ করা তাদের জন্য ফরজ। এক কোটি বার ওমরা পালন করলেও হজের সমান হবে না। তথ্যটি আমাদের সাধারণ মানুষের কাছে যাওয়া একান্ত প্রয়োজন।

হাব মহাসচিব বলেন, আগামী ১২ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এত অল্প সময়ে হজের কোটা পূরণ হবে কি না জানতে চাইলে হাবের সভাপতি বলেন, গত বছর ৮৭ হাজার ৫০০ হজযাত্রী আমরা নিয়েছি। এ বছর আমরা এক লাখ ২৭ হাজারের বেশি হজযাত্রী নেব ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ