সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘রোজা ও পূজাকে একসাথে মিলিয়ে তারা ধর্মীয় সীমারেখা ভেঙে দিতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যারা রোজা ও পূজাকে একসাথে পালন করতে চায়, তারা ধর্মীয় সীমারেখা ভেঙে দিতে চায়। ইসলামের নীতি-আদর্শ ও আকিদার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। আমরা এমন কোনো ঐক্য চাই না যেখানে আল্লাহর দীন বিকৃত হয়।

শনিবার (৪ অক্টোবর) গাজীপুর সদর ভবানীপুর কাসেমীনগর মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর সদর উপজেলার কাউন্সিলে জমিয়ত নেতারা এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মাওলানা জাফর আহমদ শাহতলী এবং যৌথ সঞ্চালনা করেন মুফতি শাহাদাত হোসাইন ও মাওলানা সালাহ উদ্দিন গাজী।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়ত জেলা সভাপতি মুফতি মাসউদুল করীম কাসেমী বলেন, জমিয়ত সবসময় কওমি উলামা ও দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে। ইসলামি ঐক্য মানে কোরআন ও সুন্নাহর পথে ঐক্য যেখানে আকীদা, আমল ও চিন্তার মিল থাকে। যারা ইসলামি আদর্শের বিরুদ্ধে কাজ করে, তাদের সঙ্গে কখনো ঐক্য হতে পারে না।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মতিউর রহমান গাজীপুরী, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জেলা সাধারণ সম্পাদক বলেন, আজ মুসলমানরা চরম সঙ্কটে আছে। কেউ ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টি করছে, কেউ ধর্মনিরপেক্ষতার নামে দীনকে আঘাত করছে। জমিয়তের লক্ষ্য হলো ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আলেম সমাজকে ঐক্যবদ্ধ করা এবং দেশের জনগণকে দীনমুখী করা।

তিনি আরও বলেন, জমিয়তের প্রতিষ্ঠাতা হযরত হুসাইন আহমদ মাদানী রহ. যে দাওয়াত দিয়েছিলেন।সেই দাওয়াতের মর্ম হলো, আল্লাহর দীনকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করা। রাজনৈতিকভাবে নয়, আদর্শিকভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথিদের বক্তব্য মুফতি নাছির উদ্দিন খান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক বলেন,আজকের এই কাউন্সিল শুধু একটি সভা নয়, এটি আলেম সমাজের ঐক্যের অঙ্গীকার। গাজীপুর থেকে ইনশাআল্লাহ আমরা দীন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার শপথ নিচ্ছি।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি হেদায়েতুল্লাহ, সভাপতি, কালিগঞ্জ উপজেলা জমিয়ত,মুফতি নিজামুদ্দীন, সভাপতি, কাপাসিয়া উপজেলা জমিয়ত, মুফতি আবু বকর সিদ্দীক মোড়ল, সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা জমিয়ত, মুফতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা জমিয়ত,মুফতি হাসান আহমেদ, সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা জমিয়ত।

আরো উপস্থিত ছিলেন,মুফতি মাহীদুল ইসলাম,মুফতি আতাউল্লাহ কাসেমী,মাওলানা জুনায়েদ আল হাবিব,মাওলানা মামুনুর রশীদ,মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

তাঁরা সবাই ইসলামি শিক্ষা বিস্তার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও দ্বীনদার নেতৃত্ব তৈরির আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ