মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সমাজ ও রাষ্ট্রের সমস্যাগুলো দুর্বল নেতৃত্বের কারণে: আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের সমাজ ও রাষ্ট্রের সমস্যাগুলো দুর্বল নেতৃত্বের কারণে হয়েছে। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যদি যোগ্য নেতৃত্ব আমরা হাজির করতে পারতাম, তাহলে এ সমস্যাগুলো থাকতো না বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার সন্ধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে একটি সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’ কর্তৃক সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আরবী বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।

মিজানুর রহমান আজহারী বলেন, আমরা যদি রাসুল (সা.)-এর নেতৃত্বের গুণাবলিগুলো লক্ষ্য করি, তাহলে দেখবো—তিনি এমন নেতৃত্বের মাধ্যমে পুরো একটি জাতি ও ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। সুতরাং নেতৃত্বের দিক থেকে তিনি কতটা সফল ছিলেন, তা আমাদের কাছে একেবারেই স্পষ্ট।

তিনি বলেন, রাসুল (সা.) কাজের মধ্য দিয়েই নেতা হয়েছিলেন। যখন আপনি মানুষের কাজে আসবেন, মানুষের উপকারে লাগবেন, তখনই আপনি নেতা। কিন্তু যদি আপনি সমাজে কোনো কাজে না লাগেন, সমাজে প্রাসঙ্গিক হতে না পারেন, কাউকে সহযোগিতা করতে না পারেন বা পথনির্দেশ দিতে না পারেন—তাহলে নেতা হওয়া আপনার পক্ষে সম্ভব নয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ