লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান
তাইওয়ান প্রণালীর জলরাশিতে এখন এক অদ্ভুত নৈঃশব্দ্য। দৃশ্যত শান্ত সমুদ্র, কিন্তু এর নিচে ঘনীভূত হচ্ছে এক নতুন ধরনের উত্তেজনা যা না যুদ্ধ, না সম্পূর্ণ শান্তি। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক Center for Strategic and International Studies (CSIS)-এর সাম্প্রতিক গবেষণা এই “নিঃশব্দ সংঘাতের” রূপরেখা তুলে ধরেছে। তাদের অনুসন্ধান বলছে, চীন বর্তমানে অসংখ্য বেসামরিক মাছ ধরার নৌকা ব্যবহার করছে সামরিক কৌশলের অংশ হিসেবে, যাকে বলা হয় gray-zone operations অর্থাৎ এমন কার্যক্রম যা যুদ্ধ না হলেও যুদ্ধের ছায়া তৈরি করে প্রতিপক্ষকে ক্লান্ত ও নিরস্ত করতে চায়।
এই গবেষণার জন্য CSIS বিশ্লেষক দল ৩১৫টি চীনা পতাকাবাহী মাছ ধরার জাহাজের GPS ও Automatic Identification System (AIS)-এর সংকেত ট্র্যাক করেছে। তথ্য বিশ্লেষণে তারা দেখতে পেয়েছে, অন্তত ১২৮ থেকে ২০৯টি জাহাজ সন্দেহজনক আচরণ করছে। তাদের নৌচলাচলের বড় অংশই সামরিক প্রশিক্ষণ এলাকার আশেপাশে, অথচ প্রকৃত মাছ ধরার জলসীমায় তাদের উপস্থিতি নগণ্য। আরও রহস্যজনক বিষয় হলো, ২০০-এর বেশি জাহাজ নিয়মিতভাবে AIS সংকেত বন্ধ রাখছে যা আন্তর্জাতিক নৌচলাচল আ