সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

সংস্কারের নামে একটা সরকারি নাটক মঞ্চস্থ  হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুর রব ইউসুফী
রাষ্ট্র এবং সরকারের কাজ হওয়া উচিত দায়িত্বশীল পর্যায়ের। অযথা বা অর্থহীন কোনো কাজে রাষ্ট্রীয় সময় ও অর্থ ব্যয় করা অপরাধতুল্য। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সংস্কারের বিষয়টি জাতির সন্মুখে নিয়ে আসে। জাতিও এর পক্ষে আশাবাদ ব্যক্ত করে।
রাজনৈতিক দলগুলিও সরকারের আহ্বানে সাড়া দেয়।

দীর্ঘ আলোচনা ও বৈঠকে কিছু মতদ্বৈধতাসহ একটা সংস্কারলিপি তৈরি হয়। সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত দেয়ার সুযোগ রাখা হয়। যে সকল বিষয়ে কোনো দল একমত না হবে সেখানে ‘নোট অব ডিসেন্ট’ এর কলাম রাখা হয়।

এভাবেই লিপিটি তৈরি হয় এবং রাজনৈতিক দলসমূহের স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু স্বাক্ষরের পরে যে কপিটি সরকারের অনুমোদনের জন্য সংস্কার কমিশন তৈরি করে তাতে ‘নোট অব ডিসেন্ট’ রাখা হয়নি। এর অর্থ হলো সংস্কার কমিশন শুরুতেই যা চেয়েছিল তা-ই বলবৎ হয়েছে। তাহলে এই দীর্ঘ সময়ের কাজটিকে সরকারের সাজানো একটা নাটক ব্যতীত আর কী বলা যেতে পারে।

সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার এবং সংস্কার কমিশনের বিরুদ্ধে এই নাটকতার জন্য নৈতিক ও অর্থনৈতিক মামলা করতে হবে এবং দায়মুক্তি দেওয়া যাবে না। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারও এভাবেই জাতির সঙ্গে মসকারা করত। তাহলে উভয় সরকারের মধ্যে তফাতটা আর কী থাকল। এই সংস্কারলিপি সরকারের অনুমোদনের আর কী আছে। এটা কীভাবে অনুমোদিত হবে না হবে, অধ্যাদেশের মাধ্যমে নাকি গণভোটে হবে, আগে হবে না পরে হবে তাতে কিছু যায় আসে না।
লেখক: প্রবীণ রাজনীতিবিদ, সিনিয়র সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ