সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘ইউরোপিয়ান কালচারে থেকেও ইসলামের প্রতি তাঁর অগাধ বিশ্বাস বৃদ্ধি পেয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুর রব ইউসুফী

বিছানায় শুয়ে শুয়ে জনাব তারেক রহমানের ভাষণ শুনলাম, ভালোই লাগলো। সংক্ষিপ্ত সময়ে মোটামুটিভাবে সব দিক কভার করেছেন। বিগত ১৭ বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, নিগৃহীত হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন সকলকে স্মরণ করেছেন। সকল ধর্মের লোকদের কথা বলেছেন। স্মরণ করেছেন পাহাড়ি সমতলবাসী সবাইকে।

বারবার আল্লাহর সাহায্য চেয়েছেন, মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের কথা বলেছেন। লোকটির জন্য দিল থেকে দোয়া বেরিয়েছে।

একটানা সতেরোটি বছর মুসলিম সমাজ থেকে অনেক দূরে ইউরোপিয়ান কালচারের সাথে বসবাস করেও আল্লাহ, রাসুল ও ইসলামের প্রতি তাঁর অগাধ বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের জনগণ এবং স্বয়ং তিনি নিজে সপরিবারে নিগৃহীত হয়েছেন। এই নিগৃহীত ও নির্বাসিত জীবনের পর এমন বীরোচিত প্রত্যাগমন, নিগৃহীত জনগোষ্ঠীর এভাবে নির্ভয়ে উপস্থিত হওয়া সবই যে আল্লাহর দয়া।

মন থেকে আল্লাহর অপরিসীম শক্তি ও দয়ার অনুধাবনই তাঁকে আরও আল্লাহমুখি করেছে। আল্লাহর ওপর তাওয়াককুল বাড়িয়ে দিয়েছে। আল্লাহই সর্ব শক্তিমান। আল্লাহ মহান।

লেখক: সিনিয়র সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ