সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইরানে হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক মুফতি তাকি উসমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী হামলার নিন্দা করে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান করেছেন বিশ্ববরেণ্য সুন্নি ইসলামিক স্কলার মুফতি তাকি ওসমানী। একইসঙ্গে শিয়া-সুন্নি বিরোধ ভুলে সবাইকে ইরানের পাশে দাঁড়ানোর তাগিদ দেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের করাচি দারুল উলুমের এক সমাবেশে তিনি এই আহ্বান জানান। 

মুফতি তাকি উসমানী বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- মুসলমানদের এক থাকা। যদিও ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী এবং আমাদের সঙ্গে তাদের আকিদাগত মতভেদ আছে, কিন্তু কোন সময়ে কোন কথা বলা উচিত সেটিও বিবেচনায় নিতে হবে। এখন কি সেই সময় যে শিয়া-সুন্নি বিরোধকে উসকে দেওয়া হবে? আমেরিকা কি এজন্য ইরানে হামলা করেছে যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না, বরং তিনি (খামেনি) একজন মুসলমানের প্রতিনিধি হিসেবে ধরা হতো বলেই তার উপর আক্রমণ হয়েছে। আর তার