|| মাওলানা উবায়দুল্লাহ ফারুক ||
জাকাত ইসলামের পঞ্চ বুনিয়াদের একটি। আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গরিবের হাতে অর্পণেয় একটি আর্থিক এবাদত। হাদিসের ভাষ্যমতে,
تؤخذ من اغنيائهم وترد الى فقرائهم
তাদের ধনীদের কাছ থেকে উসুল করে তাদেরই দরিদ্রদের নিকট অর্পণ করা হবে।
ইসলামি শরিয়তে জাকাতের খাত সুনির্ধারিত। খাতের বাহিরে জাকাত আদায় করলে তা গ্রহণযোগ্য হয় না। খাত মোতাবেক জাকাত ব্যয় হবে কি না তা যদি অনিশ্চিত হয়, তাহলে এমন প্রতিষ্ঠানে জাকাত দেওয়া বৈধ নয়।
খেলাফত ও মামলাকাতে আদেলার জামানায় ইসলামি শরিয়ত অনুসরণের ব্যাপারে প্রতিশ্রুতিশীল রাষ্ট্র কাঠামো যখন বিদ্যমান ছিল, তখন ধনীদের (الاموال الظاهره) প্রদর্শিত জাকাতযোগ্য সম্পদের জাকাত সরকারিভাবে উসুল করা হতো এবং শরীয়ত নির্দেশিত খাতে ব্যয় হতো। আর (الاموال الباطنه) অপদর্শিত অর্থের জাকাত তখনও ব্যক্তি নিজেই আদায় করতো।
পরবর্তীতে মুসলমানদের বহু দেশে শরিয়ত অনুসরণের বিষয়ে যত্নহীন রাষ্ট্র কাঠামো চলে আসে। তাই সাধারণ দ্বীনদা