|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||
বাংলাদেশের মুসলমানরা নিজেদের রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতিতে ইসলামের সামান্য ঝলক দেখলেও আনন্দিত হন। জীবনের যে কোনো অংশে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির সামান্য ছাপ দেখলেও তাদের মন খুশিতে ভরে উঠে। ধর্ম বিদ্বেষী ও মন থেকেই ধর্মহীন লিটারারি সেক্যুলার লোকজন এসব দেখলে খুব নারাজ হন। চেষ্টা করেন যেন ধর্ম নিরপেক্ষতার নামে অথবা অন্য ধর্মের নাগরিকদের অনুভূতির ধোয়া তুলে এসব নিষিদ্ধ করতে দেন। যদিও পৃথিবীর সব সমাজে জনগণের ধর্ম ও সংস্কৃতির ছাপ থাকা স্বীকৃত।
খৃষ্টান সমাজ যখন আধুনিক ও বিজ্ঞানভিত্তিক হওয়ার দাবী করে তখনও তাদের কাছে পোপ ও ভ্যাটিকানের গুরুত্ব ও পবিত্রতা সর্বোচ্চ। ধর্মের অপপ্রয়োগ জনিত কারণে ঐতিহাসিক বিতৃষ্ণা ও বীতশ্রদ্ধার ফলে তারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেললেও রাষ্ট্রীয় কাজে ধর্মকে তারা গুরুত্ব দেয়। যুদ্ধ চলাকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ধর্ম যাজকদের এনে প্রার্থনা করান। নিজেও এতে শরীক হন। হাউজ অব কমন্সে সংসদ নেতার মতই আরেকটি চেয়ার ধর্ম গুরুর নামে নিà