সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হিফজ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সবাইকে আল্লাহ ভালো রাখুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুশতারি তাসনিম মুন্নী ||

প্রায়ই দেখা যায় হিফজ প্রতিষ্ঠানে ছাত্রদের অতিরিক্ত শাসনের ছবি। আমার খারাপ লাগে। দুপক্ষের জন্যই।

প্রথমত ওই ছোট ছোট শিশুরা হিফজের বেশ কড়া রুটিনে চলে। সামান্য কিছু সময় ছাড়া ওরা বেশির ভাগ টাইমই রিডিংয়ে থাকে। কুরআন ধারণের জন্য এটুকু মেহনত যে করতেই হবে। এই ছোট্ট শিশুরা বেশির ভাগই আবাসিক। পরিবারের বাইরে ওই হিফজ প্রতিষ্ঠানই ওদের আরেকটি পরিবার হয়ে ওঠে। শাসনের পাশাপাশি একটু স্নেহ আর ভালোবাসা ওরা প্রত্যাশা করে। শহর বা গ্রামের মাদরাসাগুলোতে এসব বিষয়ে একটু সচেতনতা প্রয়োজন।

দ্বিতীয় হলো এই ছোট ছোট কোমল বাচ্চাদের যে কুরআনের ধারক হিসেবে তৈরি করেন। যিনি অক্লান্ত পরিশ্রম করেন এদের পেছনে। নিশ্চয়ইই তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। কিন্তু তারও এটা খেদমতের পাশাপাশি ক্যারিয়ার। সংসার বহন করার প্রধান পথ। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন খুবই কম। পরিবার বা প্রয়োজনীয় খরচ চালাতে বহুত হিমশিম খেতে হয় এদের। শিক্ষকদের যতটুকু সম্ভব বাড়িয়ে বেতন দিন। তাদের নীরব পেরেশানি যেন ডিপ্রেশন না হয়।

যারা শিখছে এবং যিনি শেখাচ্ছেন সবাইকে আল্লাহ ভালো রাখুক। এমন আচরণ না আসুক যার প্রতিচ্ছবি দেখে মায়েদের মন আঁতকে ওঠে।

এমন দৃশ্য না আসুক যে একজন শিক্ষক হাতে হাতকড়া পরে মাদরাসা ত্যাগ করে। সমাজ আমাদের আলেম সমাজকে নিয়ে কটুকথা না বলুক।

লেখক: সমাজকর্মী ও প্রবন্ধকার

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ