|| মুফতি এনায়েতুল্লাহ ||
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এই ৫টি দেশকে পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিগত একশ’ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই দেশগুলোর মধ্যে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ, যুদ্ধ, দখলদারিত্বসহ বৈশ্বিক রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
গায়ের জোরে দেশ দখল, ক্ষমতায় হস্তক্ষেপ, রাতের অন্ধকারে কোনো দেশের স্বাধীন রাষ্ট্রপতিকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া এমনকি গুপ্ত হত্যা কোনটা বাদ রেখেছে তারা?
বিভিন্ন দেশে গোপন অভ্যুত্থান, রাজনৈতিক সংকট সৃষ্টি, আধিপত্যবাদী যুদ্ধ, অভ্যুত্থান, রাজনৈতিক প্রভাব বিস্তার ও অস্ত্র বিক্রির লক্ষ্যে যু*দ্ধ বিস্তার করতে করতে কিছুদিন আগে পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলেরও ইচ্ছা প্রকাশ করেছে তারা।
মধ্যপ্রাচ্যের তেল নিজেদের দখলে নিতে বিভিন্ন কৌশলগত এলাকায় সমুদ্রে স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে। এভাবে তারা বিশ্বের ৮০টিরও বেশি দেশে সামরিà