|| হাসনাইন সারওয়ার ||
বছর ঘুরে এলো কুরবানি। ইবরাহিমি চেতনায় উজ্জীবিত হওয়ার সোনালি সময়। কুরবানি ইসলামের অন্যতম ও গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের আজকের প্রচলিত এই কুরবানির—আল্লাহর নবী হজরত ইবরাহিম আলাইহিস সালাম থেকেই পাওয়া। এজন্যই কুরবানিকে বলা হয় সুন্নতে ইবরাহিমি।
ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নে মহান আল্লাহর পক্ষ থেকে কলিজার টুকরা আপন পুত্র ইসমাইল কে কুরবানির আদেশ পান। তিনি প্রিয় পুত্রকে কাছে ডেকে নিজ স্বপ্নের কথা বলেন। শিশু ইসমাইল পিতার কথা শোনে দ্বিধা-সংশয়হীন চিত্তে সম্মতি প্রকাশ করেন। দৃড়তার সাথে বলেন, ‘সম্মানিত পিতা, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।’
এর পরের ঘটনা আমাদের সবারই জানা। সুরা সাফফাতে এর বিস্তারিত বিবরণ এসেছে।
পিতা-পুত্র—ত্যাগ, সমর্পণ ও উৎসর্গের যে পরাকাষ্ঠা দেখিয়েছেন, খোদাপ্রেমের এ অনুপম নাজরানা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন। তাই কিয়ামত অবধি à
