ড. মো. ইব্রাহীম খলিল
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০৭ সালের পর বাংলাদেশের কোনো কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর একটি আবেদনও বিবেচনা করেনি। সরকারি কলেজগুলোতে অনুসৃত হয়েছে ভিন্ন ধারা। বিভাগ ছিল কিন্তু শিক্ষক ছিল না। শিক্ষকের মৃত্যু বা বদলির পর নতুনভাবে কাউকে পদায়ন করা হয়নি। ফলে অঘোষিতভাবে বিভাগটি বিলুপ্ত হয়ে গেছে। যে সকল বিশ্ববিদ্যালয়ে বিভাগটি ছিল সেখানেও আসন কমেছে আশংকাজনকভাবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮০টি আসনের বিপরীতে বর্তমান আসন ১০০টি।
স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়েও ইসলামিক স্টাডিজ বিভাগ খোলা হয়নি। যেমন কুমিল্লা, বরিশাল ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পাকিস্তানি শাসনের শেষ লগ্নে চালু হওয়া (১২/১/১৯৭১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামিক স্টাডিজ বিভাগটি নেই। ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নাম দিয়ে চালু হওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের কিছু বিষয় থাকলেও একটিতেও নেই ইসলামিক স্টাডিজ। অনেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারেন। ১৯৭৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবেই যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে বরং এর গতি-প্রকৃতি প্রতিষ্ঠাকালীন আকাঙ্ক্ষার বিপরীত দিকে। আর ২০০৫ সা