সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

চলমান কওমি সংকট ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| ইলিয়াছ আহমদ ||

মাদরাসাগুলোর অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মিডিয়ার প্রোপাগান্ডা, সুযোগসন্ধানীদের উন্মাদনা এবং নিজ ঘরানার কৃতঘ্নদের গায়রতহীনতা এখন লাগামহীন। অথচ নিয়মের ভেতরে জোটবদ্ধ কাজ করলে এতদিনে কিছুটা হলেও সমাধান হয়ে যেত। কিন্তু কেউ আছে গা ঢাকা দিয়ে, বাকিরা নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে মরিয়া। দিনশেষে ফ্রেমিং হয়, হাঁকডাক হয়। কাজের কাজ কিছুই হয় না।

ঘটনার নেপথ্যে আসলে ভয়াবহ বাস্তবতাও বিদ্যমান। যান্ত্রিক এই সময়ে এসে এসব রাতারাতি পৌঁছে যাচ্ছে জন-মানুষের কাছে। কিন্তু আড়ালে থেকে যাচ্ছে আরও ভয়াল চিত্র। খোলাসা করে বললে; এটা একটা ভাইরাস, জীবন বিধ্বংসী রোগ। যা অনেক পুরনো। ভয়াবহ সংক্রামক। মিডিয়া না থাকায় আগে জানা যেত না, চার দেয়ালের ভেতরে কবর হয়ে যেত। মিডিয়া থাকায় এখন ছড়িয়ে পড়ে। আওয়াজ হয়। জনতার কান অবধি পৌঁছায়।

এই বেমারে আক্রান্তের তবকা মোটেও সীমাবদ্ধ নয়, সতর ছাপিয়ে দেয়াল টপকানোর উপক্রম। কর্তৃপক্ষ থেকে সাধারণ শিক্ষক, নাজিম থেকে মুহতামিম, হিফজ-নূরানি থেকে বড় বড় শায়খ—অনেকেই পীড়িত। অবিশ্বাস্য হতে পারে, এত বড় জাতীয় শায়খদের দ্বারা কীভাবে সম্ভব? আদতে বাস্তবতা আরও জটিà