|| মুফতি শেখ মু. নাঈম বিন আব্দুল বারী ||
কুমিল্লার তরুণ উলামাদের প্রতি ফেসবুকে পরস্পরবিরোধী বক্তব্য ও অসম্মানজনক শব্দপ্রয়োগ পরিহার করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ। তিনি বলেন, ফেইসবুকে পরস্পর কাঁদা ছোড়াছোড়ি ও অসম্মানজনক শব্দপ্রয়োগ পরিহার করে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফিরে আসি।
সম্প্রতি ফেসবুকে চলমান কিছু বিষয় নিয়ে ‘ব্যথিত হৃদয়ে’ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে মুফতি জিলানী তরুণ আলেমদের স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সময়টি আমীরে হেফাজতের তত্ত্বাবধানে ঐক্যের প্রচেষ্টার একটি সুন্দর সময়, তাই এই ধরনের পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। তিনি সকল উলামায়ে কেরামকে বিতর্কিত পোস্ট ও অডিও মুছে ফ