সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউস সুন্নাহ মেখলের মুহতামিম ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা উসমান ফয়েজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মাওলানা মামুনুল হক বলেন, দীনি শিক্ষা, তালিম-তরবিয়ত ও দাওয়াতের ময়দানে আল্লামা উসমান ফয়েজী রহ.-এর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে একজন নিবেদিতপ্রাণ আলেম ও খাদেমকে হারানোর শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল দ্বীনি খেদমত কবুল করুন, তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

শোকবার্তায় মরহুমের পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের শোক সইবার তাওফিক কামনা করেন মাওলানা মামুনুল হক।

প্রসঙ্গত, মাওলানা ওসমান ফয়েজী আজ (মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার জানাজা ও দাফনের সময়সূচি এখনো জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ