শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (৮ মে) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করে ভারতের এ হামলা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি এবং উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের ধারাবাহিক বহিঃপ্রকাশ। তারা বলেন, ভারতের এ পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি হামলা, যা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরীহ নাগরিকদের ওপর এ হামলা সাম্রাজ্যবাদী মানসিকতা ও মুসলিম-বিরোধী জিঙ্গোইজমের প্রতিফলন। এর ফলে যদি অঞ্চলজুড়ে যুদ্ধের সূত্রপাত হয়, তার পূর্ণ দায়ভার ভারত সরকারকে নিতে হবে।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন—এই হামলার তদন্ত করে ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তাকে আন্তর্জাতিক পরিসরে নিন্দিত ও বিচ্ছিন্ন করতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়—এই আগ্রাসী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে সুস্পষ্ট কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে।

বিবৃতিতে তারা বলেন, খেলাফত মজলিস মুসলিম উম্মাহর ঐক্য ও প্রতিরক্ষার পক্ষে অঙ্গীকারবদ্ধ। সারাবিশ্বের মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলার বিরুদ্ধে সকল ন্যায্য প্রতিরোধের অধিকারকে সমর্থন করে দলটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ