শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

গণমিছিল নিয়ে শাহবাগের সমাবেশে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই গণমিছিল শুরু হয়। 

গণমিছিলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে শাহবাগে গিয়ে মিলিত হয়। গণমিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। 

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।

এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণজমায়েতের অংশ হিসেবে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার (১০ মে) দুপুর ২টার পর থেকে শাহবাগ মোড়ে গণজমায়েত বাড়তে শুরু করে। কর্মসূচি শুরু হয় বিকেল ৩টা থেকে।

আন্দোলনকারীরা ‘চারদিকে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চলছে লড়াই চলবে’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ মোড় মুখরিত করে রাখছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ