শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সন্ত্রাসী আ.লীগ নিষিদ্ধ করতে বিলম্ব কেন: ইসলামী আন্দোলন মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে বিলম্ব কেন করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। 

মোহাম্মদ ইউনূস বলেন, আর কতদিন আন্দোলন সংগ্রাম করতে হবে। আওয়ামী লীগ একটা খুনি দল, সন্ত্রাসী দল। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দেশের মানুষের সাথে আর কেউ বিশ্বাসঘাতকতা করবেন না।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আওয়ামী লীগের যথাযথ বিচার করতে হবে। অপরাধীরে কোনো সুযোগ দেওয়া যাবে না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। জুলাই শহীদদের সঙ্গে কোনো ধরনের গাদ্দারি সহ্য করা হবে।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে সমাবেশে যোগ দেন। 

গণমিছিলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে শাহবাগে গিয়ে মিলিত হয়। গণমিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

আন্দোলনকারীরা ‘চারদিকে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চলছে লড়াই চলবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ