শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় পীর সাহেব চরমোনাইয়ের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরে এক বিবৃতিতে বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দেশকে স্বৈরাচারমুক্ত করার পথে একটি অগ্রগতি।

তবে বিপ্লবী জনতার প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। জনতার এই প্রত্যাশা পূরণে সরকারকে সচেষ্ট হতে পীর সাহেব চরমোনাই আহ্বান জানান।

এর আগে আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। গণহত্যার অভিযোগে দলটির বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ