শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আন্দোলনকারী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক , সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

রোববার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তারা।

নেতৃবৃন্দ  বিপ্লবী জনতার এই বিজয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং বিডিআর, শাপলা চত্বর , ২০২১ ও জুলাই গণহত্যাসহ আওয়ামী আমলের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ  দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ারও  আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ