শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। গতরাতে দলটির উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্তকে "গণআন্দোলনের বিজয়" হিসেবে আখ্যায়িত করেন দলটির নেতৃবৃন্দ।

রবিবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, “জুলাই-আগস্ট গণহত্যা সহ বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত নানা মানবতাবিরোধী অপরাধের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি আজ আর কারো অজানা নয়। ক্ষমতা দীর্ঘায়িত করতে দলটি ভারতের সহযোগিতায় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যার ফল ভুগতে হয়েছে সাধারণ জনগণকে।”

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী সময় থেকেই দলটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে,” বলা হয় বিবৃতিতে।

খেলাফত মজলিস সরকারকে অনতিবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, অপরাধে জড়িত নেতাকর্মীদের বিচার এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ