শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইন্টেরিমকে পাঁচ ঘণ্টা সময় দিলেন সারজিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে জানিয়ে শুক্রবার (৯ মে) বিবৃতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সে ব্যাপারে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।’

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা। আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।’

এর আগে ৮ মে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত হয় প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে। পরের দিন যমুনার পূর্ব পাশে ফোয়ারায় জমায়াতের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়। তাদের সঙ্গে যোগ দেয় ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল। তাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। যেখানে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সে বিষয়েও সরকার অবগত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ