শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

শায়খুল হাদীস পরিষদের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত, নতুন সভাপতি মাওলানা আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় গতকাল রবিবার শায়খুল হাদীস পরিষদের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক ও পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক।

বৈঠকে মাওলানা তাফাজ্জুল হক আজীজ তাঁর প্রাতিষ্ঠানিক ও পেশাগত ব্যস্ততার কারণে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চান। তার আবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাঁকে পরিষদের পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পরামর্শক্রমে পরিষদের নতুন সভাপতি হিসেবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে মনোনীত করা হয়।

নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম, অফিস সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মাসনূন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা হুমায়ুন কবীর ও মাওলানা মাহফুজ হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাওলানা ইহতিশামুল হক নোমান, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা মুর্শেদুল আলম সিদ্দিক, মাওলানা জাহিদুজ্জামান।

জোনভিত্তিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জোন আহ্বায়ক মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা নাসির উদ্দীন; বাড্ডা-গুলশান জোন আহ্বায়ক মুফতি ওয়াজেদ আলী, সদস্য সচিব মাওলানা মনির হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন রাজী; ফরিদপুর জোনের মাওলানা মনিরুজ্জামান ও মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

বৈঠক শেষে নবনির্বাচিত সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে শুভেচ্ছা জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ