শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান : হাসনাত আব্দুল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্যকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ক্যম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (ডিবি) ডেপুটি কমিশনার (ডিসি) নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য মঙ্গলবার রাতের দিকে মোটরসাইকেল চালিয়ে মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় বহিরাগত বাইকারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে সাম্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক সাম্যকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্ররা রাতেই ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদের বাসভবনের সামনে জড়ো হয়ে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ