শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

জমিয়তে মুফতি তালহার পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জমিয়ত তার পদ স্থগিত করেছে এবং বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করে দিয়েছে।

বুধবার (১৪ মে) রাতে জমিয়তের দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী তালহা ইসলাম সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ ও খবরাখবর সামনে আসার পরিপ্রেক্ষিতে দলের সম্মানিত সভাপতির আদেশক্রমে কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমীর সমন্বয়ে দুই সদস্যের একটি দলীয় তদন্ত কমিটি গঠন করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত মুফতী তালহা ইসলামের দলীয় পদ অস্থায়ীভাবে স্থগিত ঘোষণা করা হলো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ