শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

‘অটোরিক্সা বন্ধের নামে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা সমাধান নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন আজ এক বিবৃতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘অটোরিক্সা বন্ধের নামে গরিবের রক্তে-ঘামে অর্জিত টাকায় কেনা অটো রিক্সাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা কোনো সমাধান নয়।’’ তিনি মনে করেন, অটো রিক্সা বন্ধ করার আগে, যারা বিদেশ থেকে অটো রিক্সার সরঞ্জাম ও ব্যাটারি আমদানি করছে, দেশে উৎপাদন করছে এবং বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ‘‘যে অটো রিক্সাগুলো গরিব তার কষ্টের টাকা দিয়ে কিনেছে, তা ভেঙে ফেলার আগে সরকারের উচিত তাদের জন্য আলাদা এলাকা ও রাস্তা নির্ধারণ করা। যদি কেউ আইন ভঙ্গ করে, তখন তাকে শাস্তি দেওয়া যেতে পারে।’’ তিনি আরও বলেন, ‘‘এভাবে একজন দরিদ্র মানুষের একমাত্র সম্বল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়া এবং তার বুকফাটা আর্তনাদের দৃশ্য সত্যিই দুঃখজনক।’’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘গরিবের ক্ষতি না হয়ে, যানজট নিরসন করার জন্য কার্যকরী এবং মানবিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।’’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ