শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে ক্যাব প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর একটি প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে তারা সাক্ষাৎ করতে আসেন। 

এসমসয় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়রস যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা আলহাজ্ব দুলাল, ছাত্রনেতা হোসাইন ইবনে সরোয়ার। 

ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর এম শামসুল আলম, সদস্য সচিব, মোহাম্মাদ আলমগীর কবীর, প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান গোলাম কিবরিয়া ও কাজল রশিদ শাহিন।

ক্যাব নেতৃবৃন্দ দেশের বিদ্যুত খাতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের চিত্র তুলে ধরেন। আওয়ামী আমলের অনিয়ম এবং ভুল পলিসি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বের হতে পারেনি বলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দও উদ্বেগ প্রকাশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ