শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবী সাধারণ আলেম সমাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি নেতা ফজলুর রহমানের আলেম-ওলামার প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জুলাই অভ্যুত্থানে সহযোগী সংগঠন সাধারণ আলেম সমাজ।

বৃহস্পতিবার (১৫ মে)সংগঠনটির ফেইসবুক পেজে এ প্রতিবাদ জানানো হয়।

সেখানে বলা হয়—আমরা সাধারণ আলেম সমাজ দেশের ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্রসমাজ এবং লক্ষ লক্ষ ঈমানদার তৌহিদি জনতার পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা ফজলুর রহমানের প্রকাশ্যে টেলিভিশন সাক্ষাৎকারে প্রদত্ত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

ফজলুর রহমান কেবল আলেম-ওলামার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ, বিদ্বেষী ও অজ্ঞতাপূর্ণ মন্তব্য করেই থেমে থাকেননি, বরং আলেম সমাজকে গর্ভে ধারণকারী হাজারও গর্বিত মায়ের প্রতিও ধৃষ্টতা প্রদর্শন করেছেন। প্রকাশ্যে এ ধরনের কটূক্তিপূর্ণ মন্তব্য শুধু অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং এটি গোটা ধর্মপ্রাণ জাতির আত্মমর্যাদার ওপর আঘাত।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, একজন দাম্ভিক ও বিকৃতমনা ব্যক্তি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদের মর্যাদা নষ্ট করছেন। তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের দায় দলীয়ভাবে প্রত্যাখ্যান না করলে বিএনপিকেও এই ঘৃণ্য মানসিকতার শরিক হিসেবে বিবেচনা করা হবে।

সাধারণ আলেম সমাজ স্পষ্ট ভাষায় বলছে, ফজলুর রহমানকে তার দল বিএনপি থেকে বরখাস্ত করবে কি করবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর বৃহৎ সমর্থন পেয়ে জনপ্রিয় হওয়া বিএনপি আলেম-ওলামার সমর্থন হারাবে।

বাংলাদেশ একটি ধর্মপ্রিয় জাতির দেশ। এখানে আলেম-ওলামা ও তাদের মায়েদের অসম্মান করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারবে না। এই সত্য সকলের মনে রাখা উচিত।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ