শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১৭ মে) জেলা ও উপজেলার দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা ইউসুফ হাবিবীর পরিচালনায় সকাল দশটায় দরসুল কোরআনের মাধ্যমে প্রশিক্ষণ মজলিস শুরু হয়। 

‘কর্মীর গুণাবলী ও কাজ, সংগঠনের নিয়মিত কাজ ও দ্বীনের মূল তিন কাজ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ ও কোরবানি, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও নয় দফা কর্মসূচি" এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, মুফতি সালাউদ্দিন মাসউদ। 
সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন জেলা উপদেষ্টা মুফতি শফী কাসেমী।

উপস্থিত প্রশিক্ষনার্থী বৃন্দ উত্তর বাংলার প্রাণ কেন্দ্র বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে জোরদার ইসলামী আন্দোলনের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ