শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি নাহিদ, সম্পাদক কিরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার (কেজেএফডি) দ্বি-বার্ষিক সম্মেলনে দুই বছর মেয়াদী (২০২৫-২৭) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার (কেজেএফডি) দ্বি-বার্ষিক সম্মেলনে দুই বছর মেয়াদী (২০২৫-২৭) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক এরশাদ, নির্বাচন কমিশনার মহসীন আল আব্বাস।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বিপ্লব, শফিক বাশার, সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, শফিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, কোষাধ্যক্ষ মো. এনায়েতুল্লাহ, দপ্তর সম্পাদক যোবায়ের আহসান জাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক আজাদ, জনকল্যাণ সম্পাদক গোলাম রসূল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহীন আরিফিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক ড. দীপু সিদ্দিকী ও নারী বিষয়ক সম্পাদক মুশরেকা জাহান মনা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন, শফিউল আলম দোলন, মনজুরুল আলম আঙ্গুর, আসলাম আকন্দ, জান্নাতুল ফেরদৌস পান্না, আবুল হাছান, সিফ্রাত মোশারফ, মোশতাক আহমেদ লিটন,জহিরুল ইসলাম জাবেদ, মোয়াজ্জেম হোসেন। পদাধিকারী বলে সদস্য সাবেক সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ