শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থী ঘোষণা করেছে। 

গতকাল শনিবার (১৭ মে) ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত গণসমাবেশে প্রার্থীদের পরিচিত করিয়ে দেন দলের আমির মাওলানা মামুনুল হক।
 
এ সময় মাওলানা মামুনুল হক আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

ছয়টি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে হাফেজ মাওলানা সাইদুল্লা বিন আনসারী; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে মাওলানা মনিরুল ইসলাম খন্দকার; ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মাওলানা মুফতি মহসিনুল হাসান; ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মাওলানা কাজী মইনুদ্দীন; ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাওলানা আব্দুল মজিদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে বাংলাদেশ খেলাফত মজলিস ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর আগে সিরাজগঞ্জের চারটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। আগামী নির্বাচনকে টার্গেট করে দলীয় প্রার্থীরা কাজ শুরু করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ