শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পূর্ব থানা কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর অন্তর্গত টঙ্গী পূর্ব থানার দায়িত্বশীলদের নিয়ে গত ১৮ মে ২০২৫, শনিবার, বাদ এশা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগরীর সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জী।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাওলানা কেফায়েতুল্লাহ আল মাদানী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদ, শফিকুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদসহ টঙ্গী পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা ও পরামর্শক্রমে মাওলানা তাজুল ইসলাম ফারুকীকে সভাপতি এবং মাওলানা লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পূর্ব থানা কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান গাজীপুর মহানগরীর সহ-সভাপতি মাওলানা কাফায়েতুল্লাহ আল মাদানী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ