শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইশরাকের মেয়র পদে শপথ ইস্যুতে এবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগরভবনের সামনে থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

ঘোষণা অনুসারে, আগামীকাল বুধবার সকাল ১০টায় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি শুরু হবে।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য সকাল ১০টা বিক্ষোভ সমাবেশ করবো। এ সময়ের মধ্যে তাকে শপথ না পড়ানো না হলে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে। এর আগে আজ সকাল ১০টার দিকে ঢাকাবাসীর ব্যানারে হাজারো মানুষ গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়। পরে লোকসমাগম বেশি হলে তারা বিক্ষোভ শুরু করেন। নগর ভবনের প্রধান ফটকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নেন। মঞ্চে গান ও জাদু প্রদর্শনী করা হয়।

এ সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী ইউনিয়ন। তারা বলেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা নাহলে এর পর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো হলে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে নগরবাসীর নাগরিকসেবা বন্ধের ঘোষণাও দেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ