শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

খন্দকার গোলাম মাওলা অত্যন্ত দায়িত্বশীল ও ধৈর্যশীল ছিলেন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল, আল কারীম জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাঁর অনেক গুণের কথা উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেছেন, তাঁর সবচেয়ে বড় গুণ ছিল তিনি অত্যন্ত দায়িত্বশীল ও ধৈর্যশীল ছিলেন।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানাজায় ইমামতি করেন পীর সাহেব চরমোনাই।

খন্দকার গোলাম মাওলার প্রশংসা করে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি এতো বড় দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোনো দিন রাগ তো দূরের কথা, কোনো অস্থিরতাও তার মধ্যে নজরে আসেনি।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ বলেছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কবির ভাষায়- ‘এমন জীবন করো হে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন’। আমাদের লাশও এভাবে একদিন সামনে আসবে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, মানুষ মাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আল্লাহ মরহুম খন্দকার গোলাম মাওলাকে মাফ করে দিন।

প্রসঙ্গত, খন্দকার গোলাম মাওলা মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁকে বরিশালের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ