শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

পেছনে ফেরার কোনো সুযোগ নাই : ইশরাক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে।

বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তোলেন। ইশরাক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে।
 
তিনি বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছেন।

সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

তিনি আরো বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকেকে পদত্যাগ করতে হবে।

তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।
তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ