শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

‘স্বৈরতন্ত্র রোধে সবধরনের সংস্কার এই সরকারের দায়িত্ব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ বলেছেন, 'বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান। কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জনপ্রত্যাশা পূরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক; তা জনসমক্ষে বললেও আচার-আচরণে, সার্বিক কার্যকলাপে মনে হয় অনেকেই পুরনো বন্দোবস্তকে আঁকড়ে থাকতে চান। খেলাফত মজলিস মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সংস্কার করা।’

তিনি বলেন, 'খেলাফত মজলিস এমন সরকারব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়, যে ব্যবস্থা জনগণের ভোট, ভাতসহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে। যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকেরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।' 

শুক্রবার (২৩ মে) খেলাফত মজলিস সিলেট জোনের দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিলেট জোনের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে ও সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান'র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কাজি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মুহাম্মদ বজলুর রহমান।

পূর্ব জিন্দাবাজারস্হ অভিজাত হোটেলে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন  সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ