শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণ হত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার (২৩ মে) অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বক্তারা বলেছেন,' নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির বিরুদ্ধে সূদুর প্রসারি ষড়যন্ত্রের অংশ। এরকম প্রতিবেদন দিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই কমিশন বাতিল করে এদেশের মানুষের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নারীদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত  করতে হবে।'

বক্তারা বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানে পলাতক ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে যতটুকু তৎপর থাকার কথা, তা না করে বিতর্কিত নারী নীতি, মানব বিধ্বংসী সমকামিতা বৈধকরণ, মানবিক করিডোর, বন্দর লীজ দেয়ার মতো বিদেশীদের এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গণ-অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ পূণর্বাসনের পথ সুগম হচ্ছে। যা এই দেশের জন্য শুভনীয় নয়।'

হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে আজ ২৩ মে শুক্রবার বাদ জুমা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজত নেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম ও মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আহমদ কবীর, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলয়াস, আবদুল হান্নান তাপাদার, মৌলানা আব্দুল মছবিবর জামডরী, এডভোকেট মোহাম্মদ ফজর আলী, মাওলানা হোসাইন আহমদ,মাওলানা পীর আবদুল জব্বার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজাম্মিল হোসাইন তালুকদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাজী শফী উদ্দিন ছুফী মিয়া, মুফতী আলী আহমদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ, হাজী আব্বাস উদ্দীন জালালী, এডভোকেট বেলাল আহমদ চৌধুরী, মাওলানা কায়সার মাহমুদ আকবরী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা এম এ সিদ্দিকী, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আফজল, মাওলানা মিজানুর রহমান, আতিক নগরী, মাওলানা জুবায়ের আহমদ খান, মাওলানা সেলিম আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সহুল আহমদ প্রমূখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ