শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: পীর সাহেব চরমোনাই 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৩ মে শুক্রবার দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতী। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সকল পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তবর্তী সরকারকে চাপে ফেলে দাবি_দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর গতকাল ২২ মে রাতে উত্তরবঙ্গের নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে জরুরি বৈঠকে মিলিত হয়ে ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি অন্তবর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনুসের প্রতি আহ্বান করে বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের  মানুষে অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহীদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে স্বার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোন দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগিতা, বাধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেয়া দায়িত্ব আপনি অবিচলতার সাথে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। 

পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙ্গে পরে। তাই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। যার যার দায়িত্ব পালন করুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ