শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

দেশকে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না : মাওলানা ইমতিয়াজ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের দেয়া কোনো প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনার চিন্তা দূর করতে হবে। ভারতের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। ভারতের গোলামি করে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে ওঠেছেন তাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

তিনি আরও বলেন, দেশকে নতুন করে মাফিয়াতন্ত্রের দিকে ঠেলে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন। সরকারের ওপর চাপপ্রয়োগ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। এ সরকার ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থান ব্যহত হবে। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। এটি আমরা হতে দিতে পারি না। সবার আগে দেশ বাঁচাতে হবে। দেশ নিয়ে সবাইকে সম্মিলিতভাবে ভাবতে হবে।

আজ শনিবার দুপুর ২টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, এম এইচ মোস্তফা, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান,আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, শেখ মুহাম্মদ আবু তাহের, হাফেজ মাওলানা গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ, মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মদ গাজী আলী হায়দার, মাওলানা নাজির আহমদ শিবলী, হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন, মুফতি আখতারুজ্জামান প্রমুখ। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ