শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সিরাজগঞ্জের ৬ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিবন্ধন ও প্রতীক এখনো ফিরে না পেলেও নির্বাচনের পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দেশের বেশির ভাগ এলাকায় দলটি প্রার্থী ঘোষণা করেছে। এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনেই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল জামায়াত। 

সোমবার (২৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী হিসেবে ড. মাওলানা আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জেলার সবকটি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলো।

এর আগে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় জেলার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। ঘোষিত প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান।

সোমবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম।

এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি পূর্ণতা পেল। দলের নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ