শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাংলাদেশ খেলাফত মজলিস কেরানীগঞ্জ মডেল থানা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের অধীনে কেরানীগঞ্জ মডেল থানা শাখা পুনর্গঠন করা হয়েছে। 

সোমবার (২৬ মে) বাদ জোহর কেরানীগঞ্জের আঁটি বাজারে দায়িত্বশীলদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের পরামর্শে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। 

সভাপতি: মাওলানা জাকির হোসেন; সিনিয়র সহ-সভাপতি : মাওলানা হেদায়েত উল্লাহ; সেক্রেটারি: মাওলানা আবু মুসা।  

এছাড়াও কেরানীগঞ্জের সর্বস্তরের আলেম ও সাধারণ মানুষের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও কেরাণীগঞ্জ জোনের তত্বাবধায়ক মাওলানা জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর। 

নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। 

শাখা পুনর্গঠন করেই আগামী নির্বাহী বৈঠকের তারিখ নির্ধারণ ও ইউনিয়নভিত্তিক জিম্মাদার বন্টন করে বৈঠক সমাপ্ত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ