শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ধানমন্ডির ঘটনায় হান্নান মাসউদের ভুল স্বীকার, নোটিশ প্রত্যাহার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাজধানীর ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় ভুল স্বীকার করেছেন। এমনকি আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে অঙ্গীকার করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি'র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছিল।

নোটিশ মতে, তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পেশ করেন। নোটিশে উল্লিখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে ওনার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ এতদ্দ্বারা প্রত্যাহার করা হলো।
গত  ১৯ মে) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুলসহ তিনজন একজন প্রকাশককে ফ্যাসিস্ট দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারে করতে ধানমন্ডি থানা পুলিশকে চাপ প্রয়োগ করেন।

এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এরপর বিশৃঙ্খলায় জড়িত অভিযোগে ওই তিনজনকে থানা হেফাজতে নেয় পুলিশ। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর ওই তিন ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে (২১ মে) হান্নান মাসউদকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের প্রেক্ষিতে তিনি ভুল স্বীকার করেছেন।  

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ