শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে। বিগত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করছে। ভারতীয় বিএসএফ’র অনেকগুলো পুশইন প্রচেষ্টা বাংলাদেশের বিজিবি ও সীমান্ত এলাকার জনগণ মিলে প্রতিহত করেছে। ভারতকে অবিলম্বে বাংলাদেশে মানুষ পুশইন বন্ধ করতে হবে।

গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭ টায় পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে তারা এসব কথা বলেন।

বৈঠকে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃত কোন নাগরিক ভারতে থাকলে তাদের যথাযথ চ্যানেলে ফেরৎ নিতে আপত্তি নেই। কিন্তু তা না করে ভারত পুশইনের নামে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। বাংলাদেশ সীমান্তে ভারতের সকল ধরণের উস্কানী বন্ধ করতে হবে। একই সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশপ্রেমিক বিজিবিকে সহায়তার জন্য স্থানীয় জনসাধারণকে সদা সতর্ক থাকতে হবে।  

নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ¦ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রিফাত মালিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মো: আবুল হোসেন, মাওলানা আজীজুল হক, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ