শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার নবায়ন সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার নবায়ন উপলক্ষে মজলিসে শুরার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২১ মে) বিকাল ৩টায় রংপুরের ঐতিহ্যবাহী জামেয়া আরাবিয়া আইনুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা কারী আতাউল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়। এতে মাওলানা নুর আলম সিদ্দিক সভাপতি এবং মাওলানা মোহাম্মদ আলী মিসবাহ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান এবং বায়তুল মাল সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা হিদায়াতুল্লাহ। সর্বমোট ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতির দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিক এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিসকে রংপুর জেলায় একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের অগ্রাধিকার। একইসাথে জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

বৈঠক শেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ