বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এয়ারপোর্ট থানা জমিয়তের কমিটি গঠন, সভাপতি হাফিজ আব্দুল্লাহ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখার অধীন এয়ারপোর্ট থানা ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাফিজ মাওলানা আব্দুল্লাহকে সভাপতি, হাফিজ মাওলানা আব্দুর রহমান নাদিমকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস।

শনিবার (৩১ মে) বিকাল ৩টায় নগরীর হাউজিং এস্টেট এলাকার এক অভিজাত হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, “উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে জমিয়ত ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী সকল ন্যায্য অধিকারের সংগ্রামে জনগণের পাশে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা বারবার ক্ষমতায় গেছেন, তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নে অতীত সরকারগুলো ব্যর্থ হয়েছে। আগামী দিনের দেশগঠনে জমিয়তের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুর রহমান নাদিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহসভাপতি, মহানগর জমিয়ত, হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল আমিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল করিম, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আহমদুল হক, জনাব শামিম আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আলাউর রহমান, মাওলানা মাহবুব প্রমুখ।

নতুন কমিটি ঘোষণা করেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ