শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ আজ ২ জুন, সোমবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বায়ক ড. মুহাম্মদ ইউনুস।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করবেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করার পক্ষে যুক্তিসম্মত প্রস্তাব উপস্থাপন করবে। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ জনগণের বোধ ও বিশ্বাসের পরিপন্থী কোনো সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের দৃঢ় অবস্থান তুলে ধরবে।

এছাড়া সংলাপে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হিসেবে—পেশিশক্তির দমন, রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং ইসলামী মূল্যবোধ সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ